মেডিকেলের এগারো নম্বর টেবিল

উপন্যাস অ্যাভাটার
পড়তে ১ মিনিট

মেডিকেলের সেই এগারো নম্বর টেবিলটা

কত বছর ধরে সেখানে আছে কেউ জানে না।

কত মানুষকে সেবা দিয়ে এসেছে তার হিসাব কেউ রাখে না;

কত কিছুর সে সাক্ষী কেউ বোঝে না।

মেডিকেলের সেই এগারো নম্বর টেবিলটা।

*

মানুষকে একের পর এক আসতে দেখেছে,

মানুষকে একের পর এক যেতেও দেখেছে,

তবে কেউ সুস্থ হয়ে, আবার কেউ বা লাশ হয়ে।

কিন্তু সে সেখানে ছিল, এখনো সেখানেই আছে,

হয়তো ভবিষ্যতে আরও মানুষের ভাগ্যের ইতিহাস গড়ে উঠতেও দেখবে।

*

মেডিকেলের সেই এগারো নম্বর টেবিলটা

শুনেছে মেঝেতে পড়ে থাকা গরিবের কষ্টের আর্তনাদ,

আবার শুনেছে কেবিনে থাকা ধনীর হুংকার;

শুনেছে মুমূর্ষু রোগীর আর একটিবার বেঁচে ফেরার প্রার্থনা,

আবার শুনেছে আত্মহননের পেছনে থাকা মানুষের কল্পনা।

*

মেডিকেলের সেই এগারো নম্বর টেবিলটা,

সবকিছুর সাক্ষী সে, তবুও তার ছিল শুধু নীরবতা;

মানুষের সুখে দুঃখে নিঃশব্দে সেবা দিয়ে গেছে,

মানুষের অজান্তেই হয়েছে তাদের সকল ঘটনার সাথি।

উপন্যাস অ্যাভাটার

লিখেছেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।