ছোট ছোট ভাবনা

Md. Siddiq Hasan অ্যাভাটার
পড়তে ২ মিনিট
এই লেখায়

মানুষ কখন মারা যায়

মানুষ কখন মারা যায় জানেন? যখন পৃথিবীর কাছে মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন মানুষ মারা যায়। আবার মানুষের কাছেও যখন পৃথিবীর প্রয়োজন ফুরিয়ে যায়, তখন মানুষ মারা যায়। কথাটার সত্যতা তখন বুঝতে পারবেন, যখন দেখবেন প্রিয়তম মানুষগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে, সে মানুষটা মারা যায়।

মানুষ খুব আশাবাদী

জীবনের সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। হয়তো অনেকগুলো পরিকল্পনার মধ্যে দু-একটা সফল হয়, বাকিগুলো ব্যর্থ। সবকিছু জানা সত্ত্বেও আমরা যেকোনো কাজের আগে পরিকল্পনা করি। একটা ব্যর্থ হলে দুঃখ হয়, কষ্ট পাই, কিন্তু তারপর আবার ঘুরে দাঁড়াই। অন্য কোনো পরিকল্পনা করি। সেটাও ব্যর্থ হলে অন্য আরেকটা।

এভাবেই সফলতা আর ব্যর্থতা নিয়ে জগৎ চলে যাচ্ছে, থামে না। মানুষ খুব আশাবাদী।

ভাগ্য

মানুষের জীবনে ভাগ্যের চাকা তো তার জন্মের আগে থেকেই ঘুরতে শুরু করে।

ভাগ্য ভালো হলে সেই মানুষ আসার আগেই তার জন্য উঁচু মানের পোশাক, ভালো খেলনা, ভালো খাবার, ঘুমানোর বিছানা কেনার প্রস্তুতি শুরু হয়। আর ভাগ্য ভালো না হলে সে আসবে শুনেই আরেকটা মুখের খাবার কীভাবে জোগাড় হবে, এই চিন্তায় পরিবারের সবার মুখে কালো মেঘ জমতে শুরু করে।

সে কিন্তু এখনো পৃথিবীর আলো দেখেনি, তবু তার জীবন কেমন হবে, সেটা নির্ধারিত হয়েই গেছে। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে কালক্রমে শুধু সেই নির্ধারিত পথে চলা বাকি।

একটি প্রিয় সংলাপ

You either die a hero, or you live long enough to see yourself become the villain.

হার্ভি ডেন্ট, দ্য ডার্ক নাইট (২০০৮)
Md. Siddiq Hasan অ্যাভাটার

লিখেছেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।