উপন্যাসে স্বাগতম

Md. Siddiq Hasan অ্যাভাটার
পড়তে ১ মিনিট

অনেক দিন ধরে ভাবছিলাম, নিজের কথাগুলো এক জায়গায় লিখে রাখব। যে গল্পগুলো শুধু মনে থাকে, সেগুলো লিখে রাখলে হয়তো অন্য কারও কাজেও লাগবে। সেই ভাবনা থেকেই এই ব্লগ, উপন্যাস।

কেন ‘উপন্যাস’?

আমার মনে হয় প্রতিটা জীবনই একেকটা উপন্যাস। তাতে হাসি আছে, কান্না আছে, হঠাৎ মোড় ঘুরে যাওয়া অধ্যায় আছে। এখানে সেই অধ্যায়গুলোর কিছু কিছু লিখব। কখনো একটা গাছের গল্প, কখনো একটা সকালের, কখনো দূরের কোনো রাস্তার।

এখানে যা পাবেন

  • জীবনের ছোট-বড় গল্প আর উপলব্ধি
  • চারপাশের গাছপালার নাম আর পরিচয়
  • ভ্রমণের স্মৃতি আর নতুন জায়গার অভিজ্ঞতা
  • বিজ্ঞানের নানা বিষয়, সহজ ভাষায়
  • নবীদের কাহিনি, কল্পকথা আর মনে রাখার মতো উক্তি

লেখাগুলো মূলত বাংলায়, তবে প্রায় সবগুলোর ইংরেজি সংস্করণও আছে। উপরের ‘বাংলা | English’ সুইচ থেকে ভাষা বদলে নিতে পারেন। রাতে পড়লে ডার্ক মোড চালু করে নিন, চোখে আরাম লাগবে।

পড়ার জন্য ধন্যবাদ। আপনার মতামত জানাতে ভুলবেন না।

Md. Siddiq Hasan অ্যাভাটার

লিখেছেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।