,

গাছের কাছে শিক্ষা

Md. Siddiq Hasan অ্যাভাটার
পড়তে ১ মিনিট

একটি গাছের কাছে অনেক কিছুই শেখার আছে। শুধু তার দিকে চেয়ে থাকলেও অনেক কিছু জানা যায়। একটি গাছ কতই না উপকারী! সেই ছোটবেলা থেকে ফল দিয়ে হোক, ফুল দিয়ে হোক বা কাঠ দিয়ে হোক, মানুষের উপকার করে যায়। তার চাওয়া-পাওয়া বলতে শুধু একটু যত্ন। কিন্তু ফলের সময়, ফুলের সময়, প্রয়োজনের সময় আমরা গাছের কাছে গিয়ে হাজির থাকলেও অন্য সময় তার দিকে ফিরেও তাকাই না। যত্নের অভাবে একটু একটু করে গাছটা শেষবারের মতো অগণিত ফল দিয়ে নিঃশব্দে বিদায় জানায়। সেই গাছ থেকে অনেক কাঠ হয়।

কিছুদিন পর সেই গাছের জায়গায় নতুন এক চারা রোপণ করা হয়। আগেরটার চলে যাওয়ার মায়ায় হোক আর নতুনটার প্রাপ্তির কথা ভেবে হোক, কিছুদিন বেশ যত্ন হয় সেই নতুন চারার। কিছুদিন পর যখন চারা বড় হয়, ফল-ফুল দিতে শুরু করে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। হয়তো এরও শেষ পরিণাম নিঃশব্দ বিদায়। তবু সে কখনো অভিমান করে সেবা দেওয়া বন্ধ করে না। শেষ বিদায়ের আগমুহূর্ত পর্যন্ত তার সর্বোচ্চটুকু দিয়ে যায়।

এটাই নিয়তি, আর এটাই তাদের কাছ থেকে শিক্ষা।

Md. Siddiq Hasan অ্যাভাটার

লিখেছেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।