কারও কাছে পদ মানে দায়িত্ব, কারও কারও কাছে পদ মানে ক্ষমতা, আবার কারও কাছে পদ একটা অর্থহীন শব্দ।
যারা পদকে দায়িত্ব মনে করে, তারা পদ পেলে তাদের সর্বোচ্চ দিয়ে সেটাকে মানুষের কল্যাণে ব্যবহার করে। যদি কোনো কারণে তারা ব্যর্থ হয়, তাহলে পদ ত্যাগ করে, কারণ তারা জানে তারা পদের উপযুক্ত না। তারা এটাও জানে, যারা উপযুক্ত তারা সেই পদে গেলে হয়তো সুফল আসবে। তারা পদ ধরে থাকলে শুধুই যোগ্যদের বাধা দেওয়া হবে।
যারা পদকে ক্ষমতা মনে করে, তাদের কাছে পদই সব। তারা পদের অপব্যবহার করার জন্যই পদ চায়। তাদের পদের চূড়ান্ত ফলাফল শুধু নিজের স্বার্থ। পদের প্রতি এতই লোভ যে তারা কখনো চায় না পদ হাতছাড়া হোক। পদ টিকিয়ে রাখতে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে। এতে সমাজের ক্ষতি হলেও তাদের কিছু যায়-আসে না।
আর যাদের কাছে পদ শুধু একটা অর্থহীন শব্দ, তাদের পদ দেওয়া আর না দেওয়া একই। তারা পদে থেকেও না থাকার সমান। কখনো কোনো কাজে পাওয়া যাবে না। তাদের পদ দেওয়া মানে জেনেবুঝে একটা পদ নষ্ট করা।
আমাদের সমাজ কেন যেন পদতান্ত্রিক সমাজ। মানুষকে পদের ভিত্তিতে মূল্যায়ন করে। সে পদের কেমন ব্যবহার করছে, এটা সমাজের কাছে গুরুত্বপূর্ণ না, তার পদ কী, এটাই বড় বিষয়।
আজব সমাজ, আজব সমাজের রীতিনীতি।

মন্তব্য করুন