সব লেখা
সব লেখা, নতুনগুলো আগে।
সোনালি ব্যাগ: দূষণমুক্ত পরিবেশের নতুন চাবিকাঠি
এক সেমিনারে সোনালি ব্যাগের আবিষ্কারকের মুখেই শুনলাম প্লাস্টিকের বিকল্প এই পাটের ব্যাগের গল্প: কীভাবে তৈরি হয়, কেন এটি বিশেষ, আর কেন এখনো সহজে পাওয়া যায় না।
হাতিরঝিলে এক বেলা
খালাতো ভাইয়ের বাসা থেকে ফেরার পথে এক পলকে দেখা একটা অচেনা গাছের খোঁজে পরদিন একাই চলে গেলাম হাতিরঝিলে। পলাশ, শিমুল, বোতলব্রাশ পেরিয়ে ঘণ্টাখানেক হাঁটার পর তার দেখা মিলল কি না, সেটাই গল্প।
বর্ষা এলেই রেইন লিলির মেলা
একটু বর্ষা নামলেই কার্জন হলের আনাচে-কানাচে গোলাপি, সাদা আর হলুদ রেইন লিলি ফুটে ওঠে। চেনা এই ছোট ফুলগুলোকে একটু কাছ থেকে দেখা।
হস্তিকর্ণ, বর্ষার এক অতিথি
হাতির কানের মতো বড় বড় পাতা, ব্রকলির মতো ফুলের গুচ্ছ। ঢোল সমুদ্র বা হস্তিকর্ণ বর্ষার বৃষ্টির সঙ্গে হাজির হয়, আর শীত আসার আগেই মাটির নিচে হারিয়ে যায়।
উদ্ভিদপ্রেমীর চোখে কার্জন হল
যমজের মতো জোড়া লাগানো পাতা, মাইক্রোফোনের মতো ফল, গাছে ঝুলে থাকা কামানের গোলা। কার্জন হলের গাছগুলোকে এক এক করে চিনে নেওয়ার গল্প।
অপ্রত্যাশিত জায়গায় ফক্সটেলের দেখা
গ্রামের সাধারণ এক আমবাগানে গাছের গায়ে ঝুলছে আট আটটা গোলাপি ফুলের মালা। ফক্সটেল অর্কিডের সঙ্গে এক অপ্রত্যাশিত দেখা, যে সৌন্দর্য আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি।
আকন্দের সঙ্গে বেড়ে ওঠার গল্প
ছয় বছর ধরে যে গাছের কাঁধে পা দিয়ে স্কুলের দেয়াল টপকেছি, জানতামই না সেটা আকন্দ। ফল, সাদা ফুল আর ফুরোতে না চাওয়া ইচ্ছের গল্প।
এলাচ নামের রূপসী ফুল
মিরপুরের বাগানের দেয়ালের ওপাশে প্রথম চোখে পড়েছিল ফুলটা। পরে আমাদের ডিপার্টমেন্টের বাগানে, যে গাছগুলোকে এতদিন বাঁশ ভেবে এসেছি, তাতেই ফুটল সে।
রিঠাকে এখনো ভালোমতো চিনি না
মিরপুর বোটানিক্যাল গার্ডেনের নেমপ্লেটে লেখা রিঠা, কিন্তু আমার চোখে গাছটা পুরোপুরি মেহগনি! শামীমের সঙ্গে ইচ্ছে করে বাধানো একটা তর্কের গল্প।
সত্যিই ধূপের গাছ হয়!
স্কুলে যাওয়ার পথে একটা মন্দির থেকে ভেসে আসা সুগন্ধটা ছোটবেলা থেকেই আমার খুব প্রিয়। অনেক বছর পর এক বন্ধু একটা লম্বা গাছ দেখিয়ে বলল, এই দেখো ধূপের গাছ!
